ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

কাপ্তাই উপজেলায় এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৯%

#

নিজস্ব প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১,  8:41 PM

news image

রাঙামাটি কাপ্তাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২১ ফলাফল প্রকাশ তিন পার্বত্য জেলার মধ্যে অন্যতম গৌরবময় শতভাগ পাসের  সাফল্য অর্জন করে এগিয়ে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ সারাদেশে একযোগে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার  এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এই বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৮৯% এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহমেদ জানান, ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১৪৬৩ জন। তৎমধ্যে পাশের সংখ্যা ১৩০১ জন। এছাড়া মোট জিপিএ ৫ পেয়েছে ১০৮ জন শিক্ষার্থী। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১০৭ এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ জন। এদিকে কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এইবছর কাপ্তাই উপজেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ এবং শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে প্রথম অবস্থানে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। বিদ্যালয়টি থেকে ৬৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক  বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন শিক্ষার্থী এবং তৃতীয় অবস্থানে রয়েছে কেপিএম স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয় থেকে প্রাপ্ত জিপিএ-৫ এর সংখ্যা ৯ জন। এছাড়া দাখিল পরীক্ষায় কাপ্তাই উপজেলার আল আমিন নুরিয়া মাদ্রাসা থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও শতভাগ পাস করেছেন। একই ভাবে তৌয়বিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ জন পাস করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম